• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০১:৪৯:০১ (18-May-2026)
  • - ৩৩° সে:

ঈদুল আজহার তারিখ নির্ধারণে সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক

১৮ মে ২০২৬ সকাল ১০:৫১:৫৬

ঈদুল আজহার তারিখ নির্ধারণে সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক

ডেস্ক রিপোর্ট: পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখতে আজ ১৮ মে সোমবার সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৈঠকের পরই বাংলাদেশে পবিত্র ঈদুল আজহার তারিখ চূড়ান্তভাবে ঘোষণা করা হবে।

ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে সন্ধ্যা পৌনে ৭টায় এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

Ad
Ad

এর আগে সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী দেশটিতে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। একই দিন ঈদের ঘোষণা দিয়েছে ওমান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াও।

Ad

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশের আকাশে সোমবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে। এ জন্য নির্ধারিত ফোন নম্বর— ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭-এ যোগাযোগ করতে বলা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরও বিষয়টি অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ইসলামে জিলহজ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়। মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব এই ঈদে পশু কোরবানির মাধ্যমে ত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা তুলে ধরা হয়।

এদিকে রোজার ঈদের মতো কোরবানির ঈদেও টানা সাত দিনের ছুটি পাচ্ছেন দেশের মানুষ। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি থাকবে। তবে ঈদের ছুটির আগে ২৩ ও ২৪ মে সরকারি অফিস খোলা থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ গ্যাস থাকবে না যেসব এলাকায়
আজ গ্যাস থাকবে না যেসব এলাকায়
১৮ মে ২০২৬ সকাল ১১:৩১:২৯




Follow Us