আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিহার রাজ্যের রোহতাস জেলার সাসারাম জংশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে হঠাৎ আগুন লাগার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ ১৮ মে সোমবার সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাসারাম জংশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ভাবুয়া-সাসারাম-পাটনা ইন্টারসিটি/ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনের একটি বগি থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো কামরায়। এতে একটি বগি সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং আরেকটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।


ঘটনার পরপরই স্টেশনে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হুড়োহুড়ি শুরু হয়। যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান।

খবর পেয়ে রেলকর্মী ও রেলওয়ে প্রটেকশন ফোর্স (আরপিএফ) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে ক্ষতিগ্রস্ত বগিটি আলাদা করে ফেলা হয় এবং দমকল বাহিনীর সহায়তায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।
এ ঘটনায় কোনো হতাহত বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি। দ্রুত যাত্রী সরিয়ে নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে রেল প্রশাসন।
সূত্র: এনডিটিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available