• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০১:৫১:৩৭ (18-May-2026)
  • - ৩৩° সে:

ইরানকে ইঙ্গিত করে মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্র প্রকাশ ট্রাম্পের

১৮ মে ২০২৬ দুপুর ১২:১১:৩৫

ইরানকে ইঙ্গিত করে মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্র প্রকাশ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে মধ্যপ্রাচ্যের একটি প্রতীকী মানচিত্র পোস্ট করেছেন, যেখানে পুরো অঞ্চলে মার্কিন পতাকার প্রতীক এবং ইরান–এর দিকে একটি লাল তীর চিহ্ন দেখা যায়। তবে পোস্টটির সঙ্গে তিনি কোনো ক্যাপশন দেননি।

ছবিটি তার নিজস্ব সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ শেয়ার করা হয়। এতে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিকে ইঙ্গিতপূর্ণভাবে উপস্থাপন করা হয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

Ad
Ad

এর আগে ট্রাম্প একাধিকবার মধ্যপ্রাচ্য ও ইরান ইস্যুতে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে বক্তব্য ও পোস্ট দিয়েছেন। সাম্প্রতিক সময়ে এ অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে তার এই পোস্ট নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

Ad

বিশ্লেষকদের মতে, এই প্রতীকী বার্তাটি ইরানের ওপর সম্ভাব্য কূটনৈতিক বা সামরিক চাপের ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে। তবে এ বিষয়ে হোয়াইট হাউস থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ গ্যাস থাকবে না যেসব এলাকায়
আজ গ্যাস থাকবে না যেসব এলাকায়
১৮ মে ২০২৬ সকাল ১১:৩১:২৯




Follow Us