• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩২ বিকাল ০৩:০৫:৩৫ (02-Apr-2026)
  • - ৩৩° সে:

বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

২ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৪৭:০০

বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের কোনো প্রস্তুতি ছিল না।

২ এপ্রিল বৃহস্পতিবার ঢাকা শিশু হাসপাতালে হামজনিত নিউমোনিয়া ও শ্বাসকষ্টের চিকিৎসায় বাবল সিপ্যাপ ব্যবহারের ওপর এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

Ad
Ad

এর আগে বুধবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশব্যাপী হাম প্রতিরোধে জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। আগামী রোববার থেকে মাঠপর্যায়ে এ কার্যক্রম শুরু হবে।

Ad

তিনি বলেন, ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে। সরকারের পক্ষ থেকে স্বল্প সময়ের মধ্যে একটি জাতীয় জরুরি টিকাদান কার্যক্রম বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, এ কার্যক্রম তারেক রহমানের নির্দেশনায় পরিচালিত হবে এবং এটি দেশের ইতিহাসে স্বল্পতম সময়ের মধ্যে বাস্তবায়িত একটি বড় ভ্যাকসিন ক্যাম্পেইন হতে যাচ্ছে।

তিনি জানান, টিকা সংগ্রহ ও সরবরাহের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ইউনিসেফ থেকে টিকা সংগ্রহের প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে এবং বিদ্যমান টিকার ঘাটতি দ্রুত পূরণ করা হচ্ছে।

আগামী দুই দিনের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় প্রয়োজনীয় টিকা ও সরঞ্জাম পৌঁছে দেওয়া হবে বলেও আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মুফতি আমির হামজার বিরুদ্ধে সমন জারি
মুফতি আমির হামজার বিরুদ্ধে সমন জারি
২ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৪৯:০৯



এক টুথব্রাশ কতদিন ব্যবহার করা উচিত
এক টুথব্রাশ কতদিন ব্যবহার করা উচিত
২ এপ্রিল ২০২৬ দুপুর ০২:১০:৪৫

প্রতারণা মামলায় নোবেলের জামিন বাতিল
প্রতারণা মামলায় নোবেলের জামিন বাতিল
২ এপ্রিল ২০২৬ দুপুর ০২:০৮:৩৩







Follow Us