• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩২ বিকাল ০৪:১১:৪৫ (02-Apr-2026)
  • - ৩৩° সে:

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধে হাইকোর্টে রিট

২ এপ্রিল ২০২৬ দুপুর ০২:০০:৩৩

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক: দেশে হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

২ এপ্রিল বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করা হয়। একইসঙ্গে সাম্প্রতিক সময়ে হামে আক্রান্ত হয়ে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনাও চাওয়া হয়েছে।

Ad
Ad

আগামী সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে এ রিটের ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে।

Ad

এর আগে ১ এপ্রিল বুধবার দেশের শিশুদের জন্য ২৪ ঘণ্টার মধ্যে হামের টিকা সরবরাহ নিশ্চিত করতে সরকারকে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী একলাছ উদ্দিন ভূঁইয়া।

নোটিশটি স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়।

বর্তমানে হাম দেশজুড়ে উদ্বেগজনকভাবে ছড়িয়ে পড়েছে। রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহসহ বিভিন্ন অঞ্চলে রোগটির প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, হামে আক্রান্ত শিশুদের ৬০ শতাংশের বেশি ৯ মাসের কম বয়সী এবং তাদের অধিকাংশই টিকাবঞ্চিত। সাধারণত নিয়ম অনুযায়ী ৯ মাস বয়সে প্রথম ডোজ এবং ১৫ মাসে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়। তবে বর্তমান পরিস্থিতিতে প্রথম ডোজের সময়সীমা কমিয়ে ৬ মাসে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সিলেটে ধর্মঘট প্রত্যাহার
সিলেটে ধর্মঘট প্রত্যাহার
২ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৩৪:৪৭


এলপি গ্যাসের দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা
এলপি গ্যাসের দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা
২ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:২৫:৫৬


১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা
১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা
২ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:১৮:৫০


মুফতি আমির হামজার বিরুদ্ধে সমন জারি
মুফতি আমির হামজার বিরুদ্ধে সমন জারি
২ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৪৯:০৯



Follow Us