• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩২ বিকাল ০৪:১৪:৫০ (02-Apr-2026)
  • - ৩৩° সে:

এক টুথব্রাশ কতদিন ব্যবহার করা উচিত

২ এপ্রিল ২০২৬ দুপুর ০২:১০:৪৫

এক টুথব্রাশ কতদিন ব্যবহার করা উচিত

লাইফস্টাইল ডেস্ক: নিয়ম করে দু’বেলা দাঁত মাজলেই তো হয়, ব্রাশ নিয়ে ভাবনার সময় কার কাছেই বা আছে। দাঁতের অযত্ন থেকে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে। আর দাঁতের এই অযত্নের অন্যতম বড় কারণ হতে পারে পুরনো টুথব্রাশ ব্যবহার করা। শেষ কবে টুথব্রাশ বদলেছিলেন অনেকেরই হয়তো সে কথা মনেও নেই। ব্রাশ একেবারে ব্যবহারের অযোগ্য না হওয়া পর্যন্ত তা বদলানোর কথা মাথায় আসেই না। দাঁতের জেল্লা নষ্ট হয়ে গেলে আমরা চিন্তায় পড়ে যাই। এ দিকে, টুথব্রাশ নিয়ে ততটাই উদাসীন।  

কখন সময় হয় পুরোনো টুথব্রাশ বদলে নতুনটি ব্যবহার করার। বিষয়টি নির্ভর করে ব্যবহার, স্বাস্থ্য ও ব্যক্তিগত অভ্যাসের ওপর। তাই পরেরবার দাঁত মাজার আগে ভেবে দেখুন, আপনার টুথব্রাশ বদলানোর সময় কি এসে গেছে।

Ad
Ad

এক টুথব্রাশ কতদিন ব্যবহার করবেন: দাঁতের বিশেষজ্ঞরা পরামর্শ দেন, প্রতি ৩ থেকে ৪ মাস পর টুথব্রাশ পরিবর্তন করা উচিত। তবে কেউ সম্প্রতি অসুস্থ থাকলে বা একাধিক টুথব্রাশ একসঙ্গে রাখলে আরও আগে পরিবর্তন করাই ভালো। ব্রাশের ব্রিসল বা কাঁটা যদি ছেঁড়া বা বেঁকে যায়, সেটি আর ঠিকভাবে পরিষ্কার করতে পারে না, তখনই বুঝতে হবে, সময় হয়েছে নতুন টুথব্রাশ নেওয়ার। শিশুরা সাধারণত বেশি জোরে ব্রাশ করে, তাই তাদের টুথব্রাশ বড়দের তুলনায় বেশি ঘনঘন বদলানো প্রয়োজন।

Ad

টুথব্রাশের ধরন: মূলত দুই ধরনের টুথব্রাশ ব্যবহৃত হয়। একটি ম্যানুয়াল (হাতে চালানো) ও অন্যটি ইলেকট্রিক (বিদ্যুৎচালিত)। এর মধ্যে যেটি ব্যবহার করে আপনার আরাম লাগে এবং নিয়মিত দাঁত মাজতে উৎসাহ পান, সেটিই বেছে নেওয়া সবচেয়ে ভালো।

ম্যানুয়াল টুথব্রাশ সহজে বহনযোগ্য, শব্দহীন এবং ব্যবহারকারী নিজের ইচ্ছেমতো চাপ নিয়ন্ত্রণ করতে পারেন। অন্যদিকে, ইলেকট্রিক টুথব্রাশে ঘূর্ণায়মান ব্রিসল দাঁতের ফাঁক ও মাড়ির কাছের ময়লা সহজে দূর করে। অনেক ইলেকট্রিক ব্রাশে টাইমার ও প্রেসার সেন্সর থাকে, যা নির্দিষ্ট সময় ধরে সঠিকভাবে ব্রাশ করতে সাহায্য করে এবং অতিরিক্ত চাপ পড়া থেকে মাড়িকে রক্ষা করে।

টুথব্রাশের যত্ন: যে ধরনের টুথব্রাশই ব্যবহার করুন, পরিষ্কার রাখা সবচেয়ে জরুরি। আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন (ADA)-এর পরামর্শ অনুযায়ী, প্রতিবার ব্যবহারের পর টুথব্রাশ ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে, যেন পেস্ট বা ময়লার কোনো অংশ আটকে না থাকে। ব্যবহারের পর টুথব্রাশ সোজা করে দাঁড়ানো অবস্থায় শুকাতে দিন। ভেজা অবস্থায় ঢাকনা দেওয়া বা বন্ধ কনটেইনারে রাখলে সেখানে ব্যাকটেরিয়া জন্মাতে পারে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

ভ্রমণে গেলে ব্রাশ আর্দ্র থেকে ব্যাকটেরিয়া ছড়াতে পারে, তাই চাইলে ডিসপোজেবল টুথব্রাশ ব্যবহার করতে পারেন।

নিয়মিত অভ্যাসে আনুন পরিবর্তন: বিশেষজ্ঞদের মতে, পরিবারের সবার জন্য বছরে কয়েকবার নতুন টুথব্রাশ কেনার অভ্যাস গড়ে তুলুন। ব্রাশ পরিবর্তনের সময় নির্ভর করে ব্যবহার, বয়স ও ব্যক্তিগত পরিচ্ছন্নতার ওপর; তবে সবচেয়ে ভালো হয় যদি বাথরুম ক্যাবিনেটে সব সময় বাড়তি একটি নতুন টুথব্রাশ মজুত থাকে, প্রয়োজনে যেন সঙ্গে সঙ্গে বদলানো যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সিলেটে ধর্মঘট প্রত্যাহার
সিলেটে ধর্মঘট প্রত্যাহার
২ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৩৪:৪৭


এলপি গ্যাসের দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা
এলপি গ্যাসের দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা
২ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:২৫:৫৬


১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা
১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা
২ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:১৮:৫০


মুফতি আমির হামজার বিরুদ্ধে সমন জারি
মুফতি আমির হামজার বিরুদ্ধে সমন জারি
২ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৪৯:০৯


Follow Us