• ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:৫১:২২ (03-Jul-2026)
  • - ৩৩° সে:

পারস্য উপসাগর ও হরমুজে নজরদারি জোরদার করেছে আইআরজিসি

৩ জুলাই ২০২৬ দুপুর ১২:০৩:০৭

পারস্য উপসাগর ও হরমুজে নজরদারি জোরদার করেছে আইআরজিসি
“ফাইল ছবি”

আন্তর্জাতিক ডেস্ক: পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিজুড়ে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করেছে ইরানের ইসলামিক রেভুলিউশনারি গার্ড করপস (আইআরজিসি)। বিশেষ করে ওমান সংলগ্ন নৌপথে চলাচলকারী জাহাজগুলোর গতিবিধি পর্যবেক্ষণে বিশেষায়িত ইউনিট মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।

প্রতিবেদনে বলা হয়, আইআরজিসির বিশেষায়িত নজরদারি ইউনিট হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে আগাম শনাক্ত করা, তাদের গতিপথ পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় সতর্কবার্তা দেওয়ার জন্য উন্নত প্রযুক্তিনির্ভর ব্যবস্থা ব্যবহার করছে।

এ ছাড়া হরমুজ প্রণালিতে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজগুলোকে আইআরজিসি নির্ধারিত নৌপথ অনুসরণ করতে বলা হয়েছে। সংস্থাটি ওমান সংলগ্ন বিকল্প রুট ব্যবহার না করারও সতর্কবার্তা দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সাময়িক সমঝোতার পরও পারস্য উপসাগরে আইআরজিসির নজরদারি বৃদ্ধি নতুন করে আঞ্চলিক উত্তেজনার জন্ম দিয়েছে। ওমানের অভিযোগ, কূটনৈতিক আলোচনা চলমান থাকলেও আইআরজিসি সামুদ্রিক গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রেখেছে, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলতে পারে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালিতে সামরিক তৎপরতা বৃদ্ধি আন্তর্জাতিক বাণিজ্য ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির ওপরও প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত অন্তত ৪০
পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত অন্তত ৪০
৩ জুলাই ২০২৬ দুপুর ০১:০১:২২



অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন
অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন
৩ জুলাই ২০২৬ দুপুর ১২:১৪:৩৯






Follow Us