• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে ফাল্গুন ১৪৩২ দুপুর ০১:৪৩:৩৭ (07-Mar-2026)
  • - ৩৩° সে:

হরমুজ প্রণালিতে সাধারণ কোনো জাহাজকে বাধা দেবে না ইরান

৭ মার্চ ২০২৬ সকাল ০৮:০২:৩৫

হরমুজ প্রণালিতে সাধারণ কোনো জাহাজকে বাধা দেবে না ইরান
“ফাইল ছবি”

আন্তর্জাতিক ডেস্ক: কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজ চলাচল ইতোমধ্যে কিছুটা কমে গেছে।

৬ মার্চ শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

Ad
Ad

ইরানের সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, হরমুজ প্রণালি খোলা থাকবে। তবে তিনি সতর্ক করে বলেন, যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল–সম্পর্কিত কোনো জাহাজ এ পথে চলাচলের চেষ্টা করে, তাহলে সেগুলো লক্ষ্যবস্তু হতে পারে।

Ad

তিনি বলেন, ‘হরমুজ প্রণালি অতিক্রম করতে ইচ্ছুক সাধারণ জাহাজকে আমরা বাধা দেব না। তবে নিরাপত্তার দায়িত্ব সংশ্লিষ্ট জাহাজ কর্তৃপক্ষকেই নিতে হবে।’

মুখপাত্র আরও বলেন, ‘যদি জায়নবাদী ইসরায়েল বা আমেরিকার কোনো জাহাজ এই প্রণালি দিয়ে অতিক্রম করার চেষ্টা করে, তাহলে আমরা তা আক্রমণ করতে পারি।’

বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে এখানে উত্তেজনা বাড়লে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় জিরা উদ্ধার
বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় জিরা উদ্ধার
৭ মার্চ ২০২৬ দুপুর ০১:৩৩:৫১






আজ ঐতিহাসিক বদর দিবস
আজ ঐতিহাসিক বদর দিবস
৭ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৫:২৯

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
৭ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৩:৪৩


Follow Us