• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ১১:৪৭:৫০ (13-Jun-2026)
  • - ৩৩° সে:

মাদারগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা

১৩ জুন ২০২৬ রাত ০৮:৪৪:৫১

মাদারগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা করেছে ব্রাজিল সমর্থকেরা।

১৩ জুন শনিবার বিকেলে উপজেলার বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এই শোভাযাত্রাটি বের করা হয়। ল্যাটিন আমেরিকার ফুটবল পরাশক্তি ব্রাজিলের সমর্থনে মাদারগঞ্জ এখন উৎসবের আমেজে মাতোয়ারা।

শনিবার বিকেল ৫টায় বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠ পরিণত হয় এক টুকরো ব্রাজিলে। বাঁশি, ভুভুজেলা আর প্রিয় দলের জার্সি গায়ে জড়ো হতে থাকেন শত শত সমর্থক। সেখান থেকেই শুরু হয় ব্রাজিলের সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা। বিশাল এই বহরটি বালিজুড়ী বাজার হয়ে গাবেরগ্রাম বাজার, উপজেলা চত্বর, জোনাইল বাজার ও থানা মোড় প্রদক্ষিণ করে। পুরো এলাকা জুড়ে তখন শুধুই ব্রাজিলের স্লোগান। 

সবশেষে শোভাযাত্রাটি উপজেলার হাওয়া রোডে এসে শেষ হয়। এ সময় সমর্থকেরা তাদের প্রিয় দল ব্রাজিলকে এবারের আসরের হট ফেভারিট দাবি করে উল্লাসে মেতে ওঠেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us