• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ১২:১১:০৩ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

সংগীতশিল্পী খালিদ আর নেই

১৮ মার্চ ২০২৪ রাত ০৯:২১:৫৫

সংগীতশিল্পী খালিদ আর নেই

বিনোদন ডেস্ক: আশি ও নব্বইয়ের দশকের জনপ্রিয় সংগীতশিল্পী চাইম ব্যান্ডের ভোকাল খালিদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Ad

১৮ মার্চ সোমবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।

Ad
Ad

গীতিকবি ও সুরকার প্রিন্স মাহমুদ এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার রবিউল ইসলাম জীবন গণমাধ্যমকে মৃত্যুর খবরটি জানিয়েছেন।

‘সরলতার প্রতিমা’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘হয়নি যাবার বেলা’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘মনে তো পড়ে মন কেঁদেছিল’র মতো অনেক জনপ্রিয় গান গেয়েছেন তিনি। পেয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা।

খালিদের মৃত্যুতে সংগীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

জানা গেছে, তার মরদেহ এখনো হাসপাতালে রয়েছে। রাত ১১টায় গ্রিন রোড জামে মসজিদে জানাজা শেষে খালিদের মরদেহ গোপালগঞ্জে নেওয়া হবে। পারিবারিক কবরস্থানে এই শিল্পীকে সমাহিত করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us