• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৮:১৬ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

বাগেরহাটে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

১৭ ডিসেম্বর ২০২৪ সকাল ১১:৫৮:৩৬

বাগেরহাটে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট শহরের হাড়িখালী এলাকা থেকে গভীর রাতে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ শেখ ফরিদ (২৫) ও নওশীন পূরবী ডালিয়া (৩০) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

Ad

১৬ ডিসেম্বর সোমবার রাতে হাড়িখালী নওশীন পূরবী ওরফে ডালিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ তাদের দুই জনকে আটক করে বাগেরহাট মডেল থানা পুলিশ।

Ad
Ad

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তার বাড়ি থেকে ৫০০ পিস ইয়াবা ও ইয়াবা ব্যবহারের সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আসামীরা দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন থানা এলাকার অবৈধ মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। বাগেরহাট মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:১২:২১

ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫০:৩৮


রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৮:৫২





Follow Us