লক্ষ্মীপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে লক্ষ্মীপুরের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন সেনাবাহিনী।

৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে এ আয়োজন করা হয়।


এসময় প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনীর কুমিল্লা অঞ্চলের কমান্ডার মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রশাসনিক কর্মকর্তাদের দিকনির্দেশনা দিয়ে বক্তব্য প্রদান করেন। এতে স্বাগত বক্তব্য রাখেন সেনাবাহিনীর ৩৩ আর্টিলারি ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল মো. মোজাহিদুল ইসলাম।
মতবিনিময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ প্রমুখ।
সেনাবাহিনীর কুমিল্লা অঞ্চলের কমান্ডার মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমরা একসঙ্গে কাজ করছি। সেই সমন্বয়কে দৃঢ় করার জন্যই এখানে এসেছি। আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার, সেই কাজটিই করছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available