• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে ফাল্গুন ১৪৩২ দুপুর ০১:১২:৪৬ (10-Mar-2026)
  • - ৩৩° সে:

র‍্যাবের অভিযানে পাইপগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার

৯ মার্চ ২০২৬ দুপুর ১২:১৪:০৩

র‍্যাবের অভিযানে পাইপগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকায় র‍্যাব অভিযান চালিয়ে দুটি পাইপগান, এক রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-১১।

র‍্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৮ মার্চ রোববার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে আড়াইহাজার থানার বালিয়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় একটি কলাবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি সন্দেহজনক ব্যাগ উদ্ধার করা হয়।

Ad
Ad

তদন্তকালে দেখা যায়, বালিয়াপাড়া গ্রামের আব্দুল হামিদের বাড়ির উত্তরে কলাবাগানে লম্বা আকৃতির ব্যাগটি রাখা ছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করা হয়।

Ad

তল্লাশির সময় ব্যাগের ভিতর থেকে দুটি পাইপগান, এক রাউন্ড গুলি, বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

র‍্যাব-১১ জানিয়েছে, এই অভিযান অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মাদক মামলা থেকে খালাস পেলেন আসিফ আকবর
মাদক মামলা থেকে খালাস পেলেন আসিফ আকবর
১০ মার্চ ২০২৬ দুপুর ০১:০৮:৩০









রোজার ক্লান্তি দূর করবে তরমুজের শরবত
রোজার ক্লান্তি দূর করবে তরমুজের শরবত
১০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৪৫


Follow Us