• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫২:২১ (11-Jun-2026)
  • - ৩৩° সে:

নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী

১০ মার্চ ২০২৬ দুপুর ১২:৪২:২০

নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

১০ মার্চ মঙ্গলবার রাজধানীর বনানীতে অবস্থিত টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে অনুষ্ঠানস্থলে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুরুতে পারভিন বেগম নামের নারীর হাতে প্রথমে ফ্যামিলি কার্ড হস্তান্তর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তার সঙ্গে অংশ নেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনসহ বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। এরপর পরিবেশন করা হয় বিএনপির দলীয় সংগীত ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’। এ সময় প্রধানমন্ত্রীসহ উপস্থিত সবাই হাততালি দিয়ে সংগীতের সঙ্গে তাল মেলান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজকল্যাণ সচিব ড. আবু ইউসুফ।

কার্ড গ্রহণের পর এক নারী বলেন, আমরা ফ্যামিলি কার্ড পেয়ে অনেক খুশি। আমরা জীবনে কল্পনাও করিনি কার্ড পাবো। আমরা অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন প্রধানমন্ত্রীকে ভালো রাখেন। গরিবের পাশে যেন তিনি থাকতে পারেন।

এই কার্ডের মাধ্যমে নারীরা প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে পাবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মোবাইল সিমের ৩০০ টাকা কর প্রত্যাহার
মোবাইল সিমের ৩০০ টাকা কর প্রত্যাহার
১১ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৬





নওগাঁয় পানিতে ডুবে শিশুর মৃত্যু
নওগাঁয় পানিতে ডুবে শিশুর মৃত্যু
১১ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:০৪:২১





Follow Us