• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:২৯:২৮ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

বাকৃবিতে সাত কেজি গাঁজাসহ এক নারী আটক

১ জুলাই ২০২৪ সকাল ০৭:৪৭:৫৭

বাকৃবিতে সাত কেজি গাঁজাসহ এক নারী আটক

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নিরাপত্তা শাখা এবং প্রক্টর অফিসের তৎপরতায় ব্রহ্মপুত্র নদের পাড় থেকে স্যুটকেসে গাঁজাসহ একজন নারীকে আটক করা হয়েছে। ওই নারীর নাম শিউলি। বাসা কুমিল্লার নাঙ্গলকোট এলাকায়।

Ad

৩০ জুন রোববার বিকেল ৬টায় বিশ্ববিদ্যালয়ের ব্রহ্মপুত্র নদের পাড় থেকে ওই নারীকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম।

Ad
Ad

বাকৃবির জোন-১ এর দায়িত্বপ্রাপ্ত উপ-প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. মোশারফ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা এবং প্রক্টর অফিসের তৎপরতায় রোববার বিকেল ৬টায় নদের পাড় থেকে স্যুটকেসসহ এক নারীকে আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের কর্মরত এস আই আজিজুর রহমান। পরে কোতোয়ালি থানা থেকে পুলিশ আসার পর স্যুটকেস খুললে ৪টি বড় গাঁজার প্যাকেট পাওয়া যায়। ৪টি প্যাকেটে আনুমানিক সাত কেজি গাঁজা ছিলো বলে জানান নিরাপত্তা কর্মকর্তা। পরে ওই নারীকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম বলেন, নিয়মিত টহলের অংশ হিসেবে আমরা বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গা পরিদর্শন করি। এ সময় কারো গতিবিধি সন্দেজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়, প্রয়োজনে তাদের সার্চও করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের নিয়মিত টহল অব্যাহত থাকবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬




কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:১৫



Follow Us