• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ১২:১৯:৩৪ (18-May-2026)
  • - ৩৩° সে:

নেত্রকোনায় ধান কাটার মজুরি চাওয়ায় শ্রমিককে পিটিয়ে হত্যা

১৮ মে ২০২৬ সকাল ০৮:৫৯:১০

নেত্রকোনায় ধান কাটার মজুরি চাওয়ায় শ্রমিককে পিটিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট: নেত্রকোনার কলমাকান্দায় ধান কাটার মজুরির বকেয়া টাকা চাওয়ায় বাবুল মিয়া (৬২) নামে এক শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

১৭ মে রোববার সকাল ৯টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের বরদল গ্রামের ধানখেতে তাকে পিটিয়ে হত্যা করা হয়।

Ad
Ad

ঢাকা মেইলের প্রতিবেদন থেকে জানা যায়, নিহত বাবুল মিয়া বরদল গ্রামের মৃত সোনাহর মিয়ার ছেলে। পেশায় তিনি একজন দিনমজুর।

Ad

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানান, গ্রামের হাবিবুর রহমানের কাছে ধান কাটার মজুরির টাকা পাওনা ছিল বাবুল ও তার ছেলে সিরাজুল ইসলামের। ২০-২৫ দিন পার হলেও টাকা দিচ্ছিলেন না হাবিবুর।

রোববার সকালে সিরাজুল গ্রামের একটি খেতে ধান কাটছিলেন। এসময় হাবিবুর রহমানের সঙ্গে দেখা হলে তিনি পাওনা টাকা চান। এক পর্যায়ে টাকা চাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এসময় হাবিবুর রহমান ও তার সঙ্গে থাকা কয়েকজন মিলে সিরাজুল ইসলামকে মারধর শুরু করেন।

ছেলেকে মারধরের ঘটনা দেখে বাবুল মিয়া এগিয়ে এলে অভিযুক্তরা তাকে দাড়ি ধরে ফেলে দিয়ে বুকে উপর্যুপরি কিল-ঘুষি মারেন। আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে গুরুতর আহত অবস্থায় বাবুল মিয়াকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শৌভিক শ্রাবণ দত্ত জানান, হাসপাতালে আনার আগেই বাবুল মিয়ার মৃত্যু হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





আজ গ্যাস থাকবে না যেসব এলাকায়
আজ গ্যাস থাকবে না যেসব এলাকায়
১৮ মে ২০২৬ সকাল ১১:৩১:২৯







Follow Us