• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ সকাল ১১:৩৪:৫৪ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে অবৈধভাবে মজুত করা ২২০০ লিটার জ্বালানি তেল জব্দ

১৩ এপ্রিল ২০২৬ সকাল ০৮:৩৬:১০

নারায়ণগঞ্জে অবৈধভাবে মজুত করা ২২০০ লিটার জ্বালানি তেল জব্দ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের কাশিপুর সংলগ্ন চর সৈয়দপুর এলাকায় বিশেষ অভিযানে অবৈধভাবে মজুতকৃত প্রায় ২ হাজার ২০০ লিটার ডিজেল জব্দ করেছে কোস্ট গার্ড।

১২ এপ্রিল রোববার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস রিলিজে এ তথ্য নিশ্চিত করেন।

Ad
Ad

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চর সৈয়দপুর এলাকার দুটি সন্দেহজনক দোকানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুত রাখা প্রায় ২ লাখ ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের ২ হাজার ২০০ লিটার ডিজেল জব্দ করা হয়।

Ad

কোস্ট গার্ডের কমান্ডার সাব্বির আলম সুজন জানান, অবৈধভাবে মজুতের কারণেই জ্বালানির সংকট দেখা দিচ্ছে। জ্বালানি তেল মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টি রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাউজানে বাস-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত
রাউজানে বাস-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত
১৩ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৫৬:৫২






Follow Us