• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ সকাল ১১:৩৬:১৪ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

নাইজেরিয়ায় জনাকীর্ণ বাজারে ভয়াবহ বিমান হামলা, নিহত শতাধিক

১৩ এপ্রিল ২০২৬ সকাল ০৯:২৮:১৮

নাইজেরিয়ায় জনাকীর্ণ বাজারে ভয়াবহ বিমান হামলা, নিহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বিদ্রোহী গোষ্ঠী বোকো হারামের সদস্যদের লক্ষ্যবস্তু বানাতে গিয়ে দেশটির যুদ্ধবিমান ভুলবশত একটি গ্রামীণ বাজারে হামলা চালিয়েছে। এতে শতাধিক মানুষ নিহত হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা এবং একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।

১২ এপ্রিল রোববার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানায়, ওই হামলায় ১০০ জনের বেশি মানুষ নিহত এবং আরও ৩৫ জন আহত হয়েছেন। স্থানীয় চিফ লাওয়ান জান্না নুর গেইদাম বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘মোট হতাহতের সংখ্যা প্রায় ২০০ জন।’

Ad
Ad

বোকো হারামের ঘাঁটি বর্নো রাজ্যের সীমান্ত এলাকায় অবস্থিত ইয়োবি রাজ্যের জিল্লি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নাইজেরিয়ার বিমান বাহিনী এক বিবৃতিতে জানায়, বর্নো রাজ্যের জিল্লি অক্ষ বরাবর চালানো এক বিমান হামলায় বোকো হারামের যোদ্ধাদের হত্যা করা হয়েছে। তবে বাজারে হামলার বিষয়ে তারা কিছু উল্লেখ করেনি। পরে ইয়োবি রাজ্য সরকার এক বিবৃতিতে জানায়, তাদের রাজ্যে একটি বাজারের কাছাকাছি বিমান হামলা চালানো হয়েছিল। সেখানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল।

Ad

ইয়োবি রাজ্য সরকারের সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল দাহিরু আবদুলসালাম বলেন, ‘বর্নো রাজ্য থেকে যারা জিল্লির সাপ্তাহিক বাজারে গিয়েছিলেন, তাদের মধ্যে কিছু লোক এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।’ তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

জান্না নুর জানান, আহতদের নিকটবর্তী গেইদাম ও মাইদুগুরির হাসপাতালে নেওয়া হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ‘কোনোভাবেই আকাশপথে হামলা চালানো আইন প্রয়োগের বৈধ পদ্ধতি নয়। এ ধরনের বেপরোয়া প্রাণঘাতী শক্তির ব্যবহার অবৈধ এবং নিন্দনীয়।’

নাইজেরিয়ার কর্তৃপক্ষকে ‘অবিলম্বে এবং নিরপেক্ষভাবে ঘটনাটির তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনার’ আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সূত্র: আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাউজানে বাস-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত
রাউজানে বাস-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত
১৩ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৫৬:৫২






Follow Us