• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ সকাল ১১:৩৮:৪২ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

ইরানের বন্দরগুলোতে আজ থেকে মার্কিন অবরোধ ঘোষণা

১৩ এপ্রিল ২০২৬ সকাল ০৯:১৫:৫২

ইরানের বন্দরগুলোতে আজ থেকে মার্কিন অবরোধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বন্দরগুলোতে মার্কিন সামরিক অবরোধ আজ সোমবার থেকে কার্যকর হচ্ছে। ইরানের স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিট) থেকে এই অবরোধ শুরু হবে।

মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম) জানিয়েছে, অবরোধ কার্যকর হলে ইরানের কোনো বন্দরে নতুন করে জাহাজ প্রবেশ করতে পারবে না। একই সঙ্গে বর্তমানে বন্দরে অবস্থানরত জাহাজগুলোও বের হতে পারবে না।

Ad
Ad

সেন্টকোম আরও সতর্ক করে বলেছে, কোনো জাহাজ এই নির্দেশ অমান্য করলে সেটিকে লক্ষ্য করে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।

Ad

১২ এপ্রিল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় সেন্টকোম জানায়, আরব সাগর ও ওমান উপসাগরসংলগ্ন ইরানের সব বন্দর এই অবরোধের আওতায় থাকবে। তবে হরমুজ প্রণালী দিয়ে ইরান ছাড়া অন্য দেশের বন্দরে যাতায়াতকারী জাহাজের চলাচলে বাধা দেওয়া হবে না।

বাণিজ্যিক জাহাজগুলোর সুবিধার্থে অবরোধ কার্যকরের আগে প্রয়োজনীয় নির্দেশনা ও বিস্তারিত তথ্য জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে।

এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে প্রায় ২১ ঘণ্টার সংলাপ ব্যর্থ হওয়ার পর রোববার হরমুজ প্রণালীতে অবরোধের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ওই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই সেন্টকোম ইরানি বন্দরগুলোতে অবরোধ কার্যকরের বিষয়টি জানায়।

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাউজানে বাস-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত
রাউজানে বাস-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত
১৩ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৫৬:৫২






Follow Us