ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জাগোনিউজে প্রকাশিত খবর থেকে জানা যায়, ৮ মে শুক্রবার গভীর রাতে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়াদ্বার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।


নিহতদের একজন মোরছালিন, সে এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। মোরছালিন গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর এলাকার বাতেনবাড়ি গ্রামের হেবজু মিয়ার ছেলে। অপর নিহত নবীর হোসেন (৪০) মধুপুর গ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা গেছে, তাদের মরদেহ বর্তমানে ভারতের আগরতলার জিবি হাসপাতালে রয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, রাতে কয়েকজনকে সীমান্ত এলাকায় ডেকে নেওয়া হয়। একই সময়ে আরও কয়েকজন ওই এলাকায় গেলে বিএসএফ গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মোরছালিন নিহত হন। পরে নবীর হোসেনকে আহত অবস্থায় ভারতে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় আরও কয়েকজন বাংলাদেশি আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। আহতদের কুমিল্লা চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতরা চোরাচালানের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিএসএফের সঙ্গে যোগাযোগ করে মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available