• ঢাকা
  • |
  • শনিবার ২৬শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৩:১০:৪৭ (09-May-2026)
  • - ৩৩° সে:

৫০ হাজারের বেশি হজযাত্রী পৌঁছেছেন সৌদি আরব

৯ মে ২০২৬ দুপুর ০১:১৪:৪১

৫০ হাজারের বেশি হজযাত্রী পৌঁছেছেন সৌদি আরব

অনলাইন ডেস্ক: বাংলাদেশ থেকে শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৫০ হাজার ৯৬ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ১২৮টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদিতে পৌঁছেছেন।

৯ মে শনিবার প্রকাশিত হজ সম্পর্কিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

Ad
Ad

বুলেটিনে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৯টি ফ্লাইটে ২৩ হাজার ৫৯১ জন, সৌদি এয়ারলাইনসের ৪৭টি ফ্লাইটে ১৭ হাজার ৬৪৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৮৯ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এদের মধ্যে ৪ হাজার ৭১ জন সরকারি ব্যবস্থাপনায় ও ৪৬ হাজার ২৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন।

Ad

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এই কার্যক্রম পরিচালনা করছে ৬৬০টি এজেন্সি, যার মধ্যে ৩০টি প্রধান ও ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।

প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। ফ্লাইটটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

হজ অফিসের তথ্য অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন ৪ হাজার ৫৬৫ জন, বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন। চাঁদ দেখা সাপেক্ষে, পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী ২৬ মে। হজ সম্পন্ন করার পর ফেরত ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে এবং শেষ ফ্লাইটটি ঢাকা পৌঁছাবে ৩০ জুন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us