স্পোর্টস ডেস্ক: অধিনায়ক নাজমুল হোসেন শান্তের পথ অনুসরণ করে বড় সংগ্রহ গড়ল বাংলাদেশ। মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছে ৪১৩ রানে।
প্রথম দিনের শেষদিকে শক্ত ভিত্তি গড়ে দেন নাজমুল ও মমিনুল হক। তৃতীয় উইকেটে দুজনের জুটি ১৭০ রান যোগ করে। নাজমুল খেলেন ১০১ রানের দুর্দান্ত ইনিংস, আর মমিনুল থামেন ৯১ রানে।


দ্বিতীয় দিনে নিজের জন্মদিনে ব্যাট হাতে আলো ছড়ান মুশফিকুর রহিম। ১৭৯ বল খেলে তিনি ৭১ রান করেন। লিটন দাস যোগ করেন ৩৩ রান।

যদিও মাঝপথে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে বাংলাদেশ চাপে পড়ে, শেষ দিকে ঝড়ো ব্যাটিং করেন পেসার তাসকিন আহমেদ। ১১৫তম ওভারে মোহাম্মদ আব্বাসকে স্ট্রেট দিয়ে ছক্কা মেরে বাংলাদেশের স্কোর চারশ পার করেন তিনি। শেষ পর্যন্ত ১৯ বলে ২৮ রান করেন তাসকিন।
পাকিস্তানের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন মোহাম্মদ আব্বাস। তিনি ৫ উইকেট নিয়ে বাংলাদেশের মিডল ও লোয়ার অর্ডার ভেঙে দেন। এছাড়া শাহীন শাহ আফ্রিদি গুরুত্বপূর্ণ সময়ে মুশফিকুর রহিমের উইকেট নেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available