• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ রাত ০৮:৫৪:১৮ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

জন্মদিনটা স্মরণীয় করে রাখলেন মুশফিক

৯ মে ২০২৬ দুপুর ১২:৫৩:৩৩

জন্মদিনটা স্মরণীয় করে রাখলেন মুশফিক

ক্রীড়া ডেস্ক: নিজের জন্মদিনে ব্যাট হাতে দারুণ এক ইনিংস খেললেন মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলমান টেস্টে ধৈর্য ও অভিজ্ঞতার মিশেলে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ২৯তম টেস্ট ফিফটি।

কালের কণ্ঠের প্রতিবেদন থেকে জানা যায়, ক্যারিয়ারের ১০১তম টেস্ট খেলতে নামা মুশফিক দিন শুরু করেছিলেন ৪৮ রানে অপরাজিত থেকে। অন্য প্রান্তে ছিলেন লিটন দাস, যার সংগ্রহ ছিল ৮ রান।

দিনের খেলা শুরুর পর চতুর্থ ওভারের দ্বিতীয় বলে শাহীন শাহ আফ্রিদির বলে সিঙ্গেল নিয়ে ১১৪ বলে ফিফটি পূর্ণ করেন এই অভিজ্ঞ ব্যাটার। তার ইনিংসে ছিল ৬টি চার।

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নির্ভরতার প্রতীক মুশফিক এদিন ৩৯ বছরে পা রেখেছেন। জন্মদিনের সকালে সতীর্থদের সঙ্গে কেক কেটে বিশেষ দিনটি উদ্‌যাপন করেন তিনি। পরে সেই কেক গ্রাউন্ডসম্যানদের মাঝেও ভাগ করে দেন।

১৩টি টেস্ট সেঞ্চুরির মালিক মুশফিকের জন্য জন্মদিনের এই ফিফটি নিঃসন্দেহে বিশেষ। তবে ইনিংসটি তিন অঙ্কে নিতে পারলে সেটিই হবে তার জন্য সবচেয়ে বড় অর্জন।

এই ফিফটির মাধ্যমে টেস্ট ক্রিকেটে টানা তিন ইনিংসে ৫০ বা তার বেশি রানের দেখা পেলেন মুশফিক। গত বছরের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে আগের দুই ইনিংসে তার স্কোর ছিল ৫৩ ও ১০৬।

অভিজ্ঞ এই ব্যাটারের ব্যাটে ভর করেই বড় সংগ্রহের স্বপ্ন দেখছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
২৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:৪২

ইতালির ১৫ শহরে ‘রেড’ সতর্কতা’ জারি
ইতালির ১৫ শহরে ‘রেড’ সতর্কতা’ জারি
২৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:১২





Follow Us