• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৩:১২:১২ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল রাজমিস্ত্রির

৬ নভেম্বর ২০২৫ বিকাল ০৩:১৯:২১

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল রাজমিস্ত্রির

বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে নির্মাণ কাজ করতে গিয়ে বৈদ্যুতিক শকে ছাদ থেকে ছিটকে পড়ে আলাউদ্দিন শেখ (২৬) নামের এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন। 
৫ নভেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জাড়িয়া বারুইডাংগা গ্রামে এ ঘটনা ঘটে।

Ad

নিহত আলাউদ্দিন শেখ উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া বারুইডাংগা গ্রামের হালিম শেখের পুত্র।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা গেছে, আলাউদ্দীন শেখ একই গ্রামে মো. শের আলীর বাড়িতে রাজমিস্ত্রী হিসেবে একটি ভবন নির্মাণ করছেন। বুধবার ওই ভবনের ছাদ ঢালাই কাজ করতে ছাদে ভাইব্রেট মেশিন ও অন্যান্য কাজের জন্য বৈদ্যুতিক সংযোগের কাজ করছিলেন তিনি। এসময় ছাদের পাশে থাকা পল্লী বিদ্যুতের হাই-ভোল্টেজ লাইনের সাথে আলাউদ্দীনের হাতে থাকা তারের এক প্রান্তের স্পর্শ লাগলে মুহুর্তেই বৈদ্যুতিক শক লেগে ছাদ থেকে ছিটকে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাড়ির মালিক শের আলী জানান, ‘আশেপাশে থাকা লোকজন উদ্ধারের জন্য ছুটে এসে দেখেন আলাউদ্দীন শেখ মারা গেছেন।’

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন,  ‘প্রাথমিক সুরাতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us