• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৬:১০ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৮

৩ মার্চ ২০২৫ সকাল ০৮:২৫:১৭

নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৮

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের চাষাড়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ ৮ জন দগ্ধ হয়েছেন। আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

Ad

৩ মার্চ সোমবার ভোররাতের দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

Ad
Ad

দগ্ধরা হলেন- সোহাগ (২৩), রুপালি (২০), সামিয়া (১০), জান্নাত (৪), হান্নান (৫০), সাব্বির (১২), সোমাইয়া (দেড় বছর ) ও নুরজাহান (৩৫)।

জানা যায়, রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জ জেলার চাষাড়ার ২ নং চেয়ারম্যান অফিস ইব্রাহিমের বাড়ির টিনশেড রুমে লাইনের গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত ৮ জনকে রাত সাড়ে ৪টার দিকে বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, নারায়ণগঞ্জের ঢাকেশ্বরী এলাকা থেকে দগ্ধ অবস্থায় নারী-শিশুসহ ৮ জনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। কার শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে তা পরে জানানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০


Follow Us