• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:১৬:১২ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

কুড়িগ্রামে বিএসএফ কর্তৃক বাংলাদেশিকে পিটিয়ে আহত করার অভিযোগ

১৫ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:৫০:৪৩

কুড়িগ্রামে বিএসএফ কর্তৃক বাংলাদেশিকে পিটিয়ে আহত করার অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতারী সীমান্তে ৫ জন বাংলাদেশিকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে বিএসএফ’র বিরুদ্ধে।  

Ad

১৪ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারী আন্তর্জাতিক সীমান্ত পিলার নং- ৯৩০এইচএস এর নিকটে বাংলাদেশে বিএসএফ প্রবেশ করে লাঠিচার্জ করে। এসময় ৫ জন বাংলাদেশি আহত হয়।

Ad
Ad

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের নারায়ণগঞ্জ-১৩৮ ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা কাটাতার পার হয়ে সীমান্তের শূন্য রেখায় বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৫শ গজ ভিতরে প্রবেশ করে। এসময় স্থানীয় বাংলাদেশি কৃষকরা প্রতিবাদ করলে উভয় পক্ষে কথাকাটি হয়। পরে বিএসএফ সদস্যরা লাঠিচার্জ শুরু করে।  

এ সময় শামছুল হক (৬০), জাবেদ আলী (৫৫), তাজুল ইসলাম (৪০), কাশেম আলী (৫০), রিপন (৩৫) আহত হন। এই নিয়ে সীমান্তে উত্তেজনা শুরু হয়।

গোরকমন্ডল বিওপি ক্যাম্পের হাবিলদার দেলবর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে সীমান্তে পরিস্থিতি শান্ত রয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।

তবে এই বিষয়ে লালমনিরহাট-১৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল শাকিল আলম জানান, বিএসএফ বাংলাদেশে এসেক বাংলাদেশিদের মারধর করবে এটা এতা সহজ না। তবে বিষয়টি খোঁজ খবর নেয়ার কথা জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬




কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:১৫




Follow Us