• ঢাকা
  • |
  • শুক্রবার ২৫শে বৈশাখ ১৪৩৩ রাত ১০:৫৪:৫৫ (08-May-2026)
  • - ৩৩° সে:
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক: লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন আরও ১৭৪ জন বাংলাদেশি। তারা সবাই অনিয়মিতভাবে লিবিয়ায় অবস্থান করছিলেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।৭ মে বৃহস্পতিবার ভোর ৫টায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।মন্ত্রণালয় জানায়, প্রত্যাবাসিতদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে অবস্থানকালে তাদের অনেকেই অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।দেশে ফেরার পর পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সরকারি দপ্তর এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তারা বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান।