• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০২:০৩ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

খোকসায় ২ অটোভ্যান চোর গ্রেফতার

২ নভেম্বর ২০২৪ বিকাল ০৫:২৮:০২

খোকসায় ২ অটোভ্যান চোর গ্রেফতার

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় মো. বাদশা প্রামাণিক (২৯) ও মো. আনোয়ার (২৮) নামের দুই অটোভ্যান চোরকে গ্রেফতার করেছে খোকসা থানা পুলিশ।

Ad

১ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় উপজেলার জানিপুর ইউনিয়নের ইচলাট এলাকা থেকে অটোভ্যান চুরি করার সময় হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়।

Ad
Ad

গ্রেফতার ভ্যান চোর মো. বাদশা প্রামাণিক উপজেলার গোপগ্রাম দক্ষিণপাড়ার ওমর আলী প্রামাণিকের ছেলে ও মো. আনোয়ার ওই গ্রামের দাউদ প্রামাণিকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, গত শুক্রবার সন্ধ্যায় আসামীদ্বয় উপজেলার মালিগ্রাম থেকে ইচলাট গ্রামের মৃত আজাহার শেখের ছেলে মো. রফিক শেখের ব্যবহৃত ব্যাটারি চালিত অটোভ্যান চুরির সময় তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, আসামি বাদশার বিরুদ্ধে একাধিক চুরি, মাদক, খুন, অস্ত্র, মারামারিসহ ১৩টি মামলা রয়েছে এবং আসামি আনোয়ারের বিরুদ্ধে চুরি, খুনসহ ৩টি মামলা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us