• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৩:৩৮ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

নওগাঁয় ব্যস্ত সময় পার করছে লেপ-তোষক কারিগররা

২১ নভেম্বর ২০২৩ বিকাল ০৩:৩৬:৩২

নওগাঁয় ব্যস্ত সময় পার করছে লেপ-তোষক কারিগররা

নওগাঁ প্রতিনিধি: দেশের উত্তরের অনেক জেলার মতিই নওগাঁয়ও এসেছে শীত। শীতের আগমনে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন এখানকার কারিগররা। ক্রেতাদের আনাগোনায় জমজমাট হয়ে উঠেছে লেপ-তোষকের দোকানগুলো। তবে গত বছরের তুলনায় এবছর লেপ-তোষকের কাচামালের দাম তুলনামূলক বেশি হওয়ায় হিমশিম খাচ্ছেন ক্রেতারা।

Ad

তুলার মূল্য বৃদ্ধির করণে লেপ-তোষকের দাম বৃদ্ধি পেলেও বাড়েনি শ্রমিকদের মজুরি। দিনে ২ থেকে ৩টা লেপ বা তোষক বানিয়ে তারা গড়ে আয় করেন ৫০০-৬০০ টাকা। বর্তমান বাজারে লেপ তৈরিতে মজুরি নেয়া হচ্ছে ১ হাজার ৯০০ থেকে ২ হাজার টাকা এবং তোষক তৈরিতে মজুরি নেয়া হচ্ছে ২ হাজার ৯০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত। নওগাঁর ক্রেতাদের মধ্যে অনেকেই শীতের কথা মাথায় রেখে আগাম লেপ-তোষক বানিয়ে নিচ্ছেন। অর্ডার পেয়ে কারিগররাও লেপ-তোষক বানাতে পার করছে ব্যস্ত সময়।

Ad
Ad

কথা হয় স্থানীয় কয়েজন কারিগরের সাথে। তারা জানায়, একটি লেপ তৈরিতে একজন কারিগরের সময় লাগে প্রায় ২ ঘণ্টা। এভাবে একজন কারিগর দিনে গড়ে ৩ থেকে ৫টি লেপ তৈরি করতে পারেন। একইভাবে দিনে তৈরি করতে পারেরন ৪-৫টি তোষক।

কথা হয় স্থানীয় একজন পাইকারী ব্যাবসায়ীর সাথে। তিনি জানান তুলার দাম বাড়ায় এ বছড় লেপ-তোষক, গদি তৈরিতে খরচ গত বছরের চেয়ে অনেক বেড়েছে। শীতের তীব্রতা যতো বাড়বে বেচা-কেনা ততোই জমবে বলে আশা করছেন তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us