• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে বৈশাখ ১৪৩৩ রাত ০৩:২৫:২১ (05-May-2026)
  • - ৩৩° সে:
মানিকগঞ্জে হেরোইন-ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মানিকগঞ্জে হেরোইন-ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ১৫ গ্রাম হেরোইন ও ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।১৯ এপ্রিল রোববার সকাল ৯টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ রফিকুল ইসলাম।এর আগে, ১৮ এপ্রিল শনিবার রাত ১০টার দিকে সদর উপজেলার বাঘিয়া এলাকায় এসআই আসাদ মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, বাঘিয়া এলাকার বাসিন্দা মামুন মিয়ার ছেলে মো. ইমন (২৮) এবং একই এলাকার জংগু মিয়ার ছেলে দিদারুল ইসলাম ওরফে দিপন ওরফে দিপু (৪৩)।পুলিশ জানায়, অভিযানের সময় ইমনের কাছ থেকে ১৫ গ্রাম হেরোইন ও ২০ পিস ইয়াবা এবং দিদারুল ইসলামের কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।