• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৯:৫৬ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

গোদাগাড়ীতে ৬ কোটি টাকার হিরোইন উদ্ধার: আটক ১

২৫ নভেম্বর ২০২৩ দুপুর ০১:৩২:০৫

গোদাগাড়ীতে ৬ কোটি টাকার হিরোইন উদ্ধার: আটক ১

রাজশাহী প্রতিনিধি: র‌্যাবের নিয়মিত অভিযানে হেরোইনসহ মো. আব্দুল হালিম (২৫) এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। ২৪ নভেম্বর শুক্রবার র‌্যাবের মাদক বিরোধী এক অভিযানে তাকে আটক করা হয়। 

Ad

আটক মাদক কারবারির নাম আব্দুল হালিম রাজশাহী জেলার গোদাগাড়ী থানার আষাঢ়িয়াদহ ইউনিয়নের মো. সুরত আলীর ছেলে।

Ad
Ad

এসময় তার কাছে থেকে ২ কেজি হিরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা । 

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক কারবারি মো. হালিমের বাড়িতে মাদক বিরোধী একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হালিমের বাড়িতে তল্লাশি চালিয়ে ২ কেজি হেরোইন উদ্ধার করে। জব্দ করা হিরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা। জিজ্ঞাসাবাদে হালিম জানায় উদ্ধার হওয়া হেরোইন সে অবৈধভাবে ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে রাজশাহী ও পার্শবর্তী এলাকায় সরবরাহ করে আসছিলো।

আটক আব্দুল হালিমকে গোদাগাড়ী থানায় হস্তান্তরের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

র‌্যাব জানিয়েছে ভবিষ্যতেও তাদের মাদক বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:১২:২১

ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫০:৩৮


রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৮:৫২





Follow Us