আমার জীবনে গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা: মাহমুদা মিতু
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও জাতীয় নারীশক্তির সদস্যসচিব ডা. মাহমুদা আলম মিতু বলেছেন, তার জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়েছে এবং এ জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।৩ মে রোববার দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।পোস্টে মাহমুদা মিতু লিখেছেন, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম তার কাছে ছোট ভাইয়ের মতো হলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি অভিভাবকের মতো পাশে ছিলেন। সংসদে তার প্রথম দিনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ছোটবেলায় পরীক্ষার প্রথম দিনে যেমন বাবা-মা বা বড় ভাই পাশে থাকেন, তেমনি করে তাকে পথ দেখিয়ে নিয়ে গেছেন নাহিদ ইসলাম এবং বিভিন্ন জায়গা চিনিয়ে দিয়েছেন।তিনি আরও লিখেছেন, নাহিদ ইসলামের এই দায়িত্ববোধ তাকে আরও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করেছে। এতে তার ভীষণ ভালো লেগেছে এবং তিনি সাহসও পেয়েছেন।মাহমুদা মিতু বলেন, জীবনের বিভিন্ন সময়ে অসংখ্য মানুষের স্নেহ, মায়া, মমতা ও ভালোবাসা পেয়েছেন। সবার দোয়া ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, নতুন এই অধ্যায়ে যেন দেশ ও জনগণের জন্য নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে পারেন—সেজন্য সবার দোয়া কামনা করেছেন।