ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
আজ ১১ জুন বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই দাবি উত্থাপন করেন।
মূলত নেত্রকোনায় ঘটে যাওয়া দুটি ঘটনাকে কেন্দ্র করে মেহের আফরোজ শাওন তার ব্যক্তিগত ফেসবুক পেজে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘আজকে ২টা ঘটনার পর ভাবতেই আনন্দ লাগছে যে নেত্রকোনা আমার শ্বশুরবাড়ি...। ঘটনা ২টা কি আমাকে জিজ্ঞেস করবেন না, ফেসবুকে-ই পেয়ে যাবেন। আর যারা বুঝে ফেলেছেন তাদের শুভেচ্ছা।’

শাওনের এই পোস্টের প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট তাজুল ইসলাম তার ফেসবুক পোস্টে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করে বলেন, ‘নেত্রকোনায় ঘটে যাওয়া দুটি ঘটনা—জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া এবং একজন জুলাই যোদ্ধাকে তুলে নিয়ে নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়া—মারাত্মক ফৌজদারি অপরাধ (Cognizable offence)।’
তাজুল ইসলাম দাবি করেন, শাওনের পোস্টে এই ঘটনার প্রতি এক ধরনের সমর্থন ও ব্যঙ্গ ফুটে উঠেছে। তিনি আরও অভিযোগ করেন যে, অভিনেত্রী তার ফেসবুক জুড়ে জুলাই বিপ্লবকে 'সন্ত্রাসী কর্মকাণ্ড' হিসেবে অভিহিত করে প্রচারণা চালাচ্ছেন। এই প্রেক্ষাপটে তিনি মেহের আফরোজ শাওনকে অবিলম্বে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available