• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ সকাল ১০:৩৪:৪৪ (20-Mar-2026)
  • - ৩৩° সে:
তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিতুমীর কলেজ প্রতিনিধি: সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।৯ মার্চ সোমবার সংগঠনটির কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়।ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও এশিয়ান টেলিভিশনের প্ল্যানিং এডিটর রফিকুল ইসলাম রলি, এশিয়ান টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক এবং সাংবাদিক সমিতির উপদেষ্টা মাহবুব জুয়েল, উপদেষ্টা শামিম হোসেন শিশির, রেডিও আমার এর আরজে শাকিল আহমেদ।এছাড়াও সংগঠনের বর্তমান নেতৃবৃন্দের মধ্যে সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মিয়া আমিরুল, দপ্তর সম্পাদক আমান উল্ল্যাহ আলভী, কার্যনির্বাহী সদস্য শফিক খান, কার্যনির্বাহী সদস্য আরিফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় উপদেষ্টারা তাদের বক্তব্যে সংগঠনের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও দক্ষ, দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিক তৈরিতে কাজ করার আহ্বান জানান।পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি হয়।