• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:২৭:৩৭ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

৩৫ দিনের ছুটি পাচ্ছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

২ মার্চ ২০২৫ দুপুর ০২:০৩:২০

৩৫ দিনের ছুটি পাচ্ছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

তিতুমীর কলেজ প্রতিনিধি: পবিত্র মাহে রমজান, দোলযাত্রা এবং বিভিন্ন দিবস উপলক্ষে প্রায় ৩৫ দিনের ছুটি পাচ্ছে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরাঅ

২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কলেজের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২/৩/২০২৫ থেকে ৩/৪/২০২৫ তারিখ পর্যন্ত ‘পবিত্র রমজান, দোলযাত্রা (১৪ মার্চ), স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ), জুমাতুল বিদা ও শব-ই-কদর (২৮ মার্চ), ঈদ-উল-ফিতর (৩১ মার্চ) ও গ্রীষ্মকালীন’ অবকাশ উপলক্ষে কলেজের সকল ক্লাস স্থগিত থাকবে ।

অর্থাৎ ২ মার্চ রোববার হতে ছুটি কার্যকর হবে ৩ এপ্রিল পর্যন্ত মোট ৩৩ দিন ।  অন্যদিকে ৩ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত ছুটি ঘোষণা থাকলেও শুক্রবার এবং শনিবার সাপ্তাহিক সরকারি ছুটি থাকায় আগামী ৫ এপ্রিল শনিবার পর্যন্ত কলেজের সকল অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। যার কারণে একটানা ৩৫ দিনের ছুটি পাচ্ছে কলেজের অনার্স (২০-২১, ২১-২২, ২২-২৩, ২৩-২৪) এবং মাস্টার্স (২৩-২৪) এর শিক্ষার্থীরা । পুনরায় ৬ এপ্রিল থেকে বিভিন্ন বর্ষের ক্লাস পূর্বঘোষিত রুটিন অনুযায়ী চলমান থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০




Follow Us