• ঢাকা
  • |
  • শনিবার ৬ই চৈত্র ১৪৩২ রাত ১২:২০:৫৮ (21-Mar-2026)
  • - ৩৩° সে:
সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ২

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।১৯ মার্চ বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জ থানার আওতাধীন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতাররা হলেন- ফেনী জেলার দাগনভূঁইঞা থানার চন্ডিপুর এলাকার বসবাসরত শাহাবুদ্দিনের ছেলে শান্ত (৩৫) ও নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার পশ্চিম সনমান্দি এলাকার মো. ফজলুল হক বেপারীর ছেলে মো. আলী হোসেন (৪০)।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারীক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামিদের যথাযথ পুলিশি প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে।