• ঢাকা
  • |
  • সোমবার ২রা চৈত্র ১৪৩২ বিকাল ০৫:৫০:০৪ (16-Mar-2026)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার

১৬ মার্চ ২০২৬ বিকাল ০৩:০২:৫৮

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার

সিদ্ধিগঞ্জ (নারায়ণ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৫ জন মাদক কারবারি এবং চুরি ও অন্যান্য মামলার সাথে জড়িত আরও ৩ জন আসামি রয়েছে।

পুলিশ জানায়, ১৬ মার্চ সোমবার সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫৯৫ পুরিয়া হেরোইন ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মোট ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

Ad

গ্রেফতারকৃতরা হলেন—মো. বেলাল (২৮), তমাল (২৪), মো. বাবুল হোসেন (২০), করিমুজ্জামান (৪৩), মো. হেলাল (৩৯), মো. পায়েল (২১), মোহাম্মদ আলী (২৯) ও সোহেল (৪১)।

ওসি আব্দুল বারিক জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় মাদক ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ মেঘলা আকাশ, হতে পারে বৃষ্টি
আজ মেঘলা আকাশ, হতে পারে বৃষ্টি
১৬ মার্চ ২০২৬ বিকাল ০৫:৫০:০২








সুন্দরবনে হঠাৎ রেড অ্যালার্ট জারি
সুন্দরবনে হঠাৎ রেড অ্যালার্ট জারি
১৬ মার্চ ২০২৬ বিকাল ০৪:১৬:৩৪



Follow Us