• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ ভোর ০৪:৫৯:১৯ (03-Feb-2026)
  • - ৩৩° সে:
সুরভীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সুরভীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক: পহেলা ফেব্রুয়ারি সুরভীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। ১৯৭৯ সালের এই দিনে মাত্র একজন ছাত্রীকে নিয়ে ছিন্নমূল শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান সুরভীর যাত্রা শুরু হয়েছিল।সমাজের অবহেলিত শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ২১শে পদকপ্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী সৈয়দা ইকবাল মান্দ বানু এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন।২ ফেব্রুয়ারি সোমবার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শিশু-কিশোররা কোরআন তিলাওয়াত, তর্জমা, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করে। অনুষ্ঠানে সুরভীর বহু প্রাক্তন ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন, যারা বর্তমানে সুপ্রিম কোর্টের আইনজীবী, প্রকৌশলী, অধ্যাপকসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত।সৈয়দা ইকবাল মান্দ বানু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু-কিশোরদের অনুপ্রেরণা দেন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার উপদেশ দেন।অনুষ্ঠানে সকল বিষয়ে দক্ষতা ও অতুলনীয় যোগ্যতার স্বীকৃতিস্বরূপ দুইজন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এয়ার কমোডর সৈয়দ শফিউজ্জামান, সৈয়দা শাহিনা জামান খান, বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান, জায়মা রহমান এবং স্কুলের শিক্ষক-কর্মচারীবৃন্দ।অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।