পাটুরিয়ায় লঞ্চযাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ
মানিকগঞ্জ প্রতিনিধি : পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট হয়ে বাড়ি ফিরছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চরের ঘরমুখো মানুষ। তবে পাটুরিয়ার লঞ্চঘাটে যাত্রীর তুলনা যাত্রীবাহী লঞ্চসার্ভিস কম। ফলে লঞ্চ সংকটে ঘাটে এলাকায় ভোগান্তিতে ঘরমুখো হাজারো মানুষ।১৮ মার্চ বুধবার বেলা ৪টার দিকে পাটুরিয়া লঞ্চঘাটে ঘরমুখো যাত্রীর উপচে পড়া ভিড় দেখা গেছে।যাত্রী বাবু খান বলেন, ঈদ করতে মাগুড়া গ্রামের বাড়ি যাচ্ছি। আজ দুপুরের পড়ে পোশাক কারখানা ছুটি দিয়েছে। ভাবছিলাম একা যাব, ঘাট এলাকায় তেমন ভোগান্তি হবে না। কিন্তু পাটুরিয়া লঞ্চঘাটে এসে দেখি যাত্রী আর যাত্রী। আর ঘাটে লঞ্চও নেই।পরিবার নিয়ে ঈদ করতে বাড়ি যাচ্ছেন হাবিব। তিনি বলেন, নবীনগর থেকে পাটুরিয়া লঞ্চঘাটে আসতে সড়ক পথে ভোগান্তি না হলে ঘাটে এসে দুর্ভোগ আর ভোগান্তিতে পরেছি। যাত্রীর তুলনা ঘাটে লঞ্চ নেই। একটি লঞ্চ আসা মাত্রই যাত্রীরা হুড়োহুড়ি করে উঠে যাচ্ছে।পাটুরিয়া লঞ্চ ঘাটের সুপারভাইজার মনির খান বলেন, ঈদে যাত্রীদের নৌরুট পারাপারের জন্য আজ ১৮টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করছে। তবে বিকেলে হঠাৎ যাত্রীর চাপ বেড়ে গেছে।