• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ১০:১৬:৫৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ বন্ধ

৩১ ডিসেম্বর ২০২৪ সকাল ০৮:৫৯:৩৭

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ বন্ধ

নিজস্ব প্রতিবেদক: পদ্মা নদীতে ঘন কুয়াশা থাকার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। নৌপথে কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। ফলে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে।

Ad

৩১ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সকাল সোয়া সাতটার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার ব্যবস্থাপক মো. সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Ad
Ad

নৌ ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার সারারাত পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পদ্মা নদীতে কুয়াশা ছিল। এ সময় নৌপথে সতর্কতার সঙ্গে ফেরির মাস্টাররা ফেরি চালান। তবে আজ ভোরের দিকে নদীতে কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে মাঝ পদ্মায় যানবাহন ও যাত্রী নিয়ে একটি ফেরি আটকা পড়ে যায়।

পরে নৌপথে দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৬টার দিকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ফেরিঘাট এলাকায় শতাধিক যানবাহন নৌপথ পারাপারে অপেক্ষমাণ রয়েছে বলেও জানায় নৌ ঘাট কর্তৃপক্ষ।

মো. সালাম হোসেন বলেন, নদীতে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। ফেরি চলাচল স্বাভাবিক হলে ঘাট এলাকায় আটকে থাকা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us