• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ০৭:৩৭:৪৯ (03-Feb-2026)
  • - ৩৩° সে:
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন।২৮ জানুয়ারি বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বড়তাকিয়া বাজার এলাকায় জাহেদিয়া মাদরাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি চালিত অটোরিকশাকে নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক মাদরাসা শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়। আহত হন অন্তত আরও চারজন।গুরুতর আহত চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে একজন খাদিজা মাশমুম, তিনি বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ উদ্ধার কাজে অংশ নেয়।চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) নাদিম হায়দার বলেন, ‘চট্টগ্রাম যাওয়ার পথে বড়তাকিয়া এলাকায় জটলা দেখে ঘটনাস্থলে যাই। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত হয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে জানানো হয়। আমরা দুইজন নিহত হওয়ার খবর পেয়েছি এবং আশঙ্কাজনক অবস্থায় চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ কাজ করছে।’