• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ রাত ০৮:৪৯:১০ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৬

৪ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:১০:০৯

নোয়াখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৬

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর কবিরহাটে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৬ জন নিহত হয়েছেন।

৪ নভেম্বর মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে কবিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব ফতেহপুরের কবিরহাট-বসুরহাট সড়কের ইসলামিয়া সিনিয়র মাদরাসার সামনের এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

কবিরহাট ফায়ার সার্ভিসের লিডার ফিরোজ আলম ও কবিরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এসকে দেবনাথ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Ad

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান। নিহতদের মরদেহ কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

এদিকে ভয়াবহ এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় গ্রেফতার ৪
সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় গ্রেফতার ৪
২০ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:২৪:৩৮






Follow Us