সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুলে আনাসসহ ৬ হত্যার অভিযোগে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।২৬ জানুয়ারি সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন-সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও সাবেক এডিসি (রমনা) শাহ আলম মো. আখতারুল ইসলাম।ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত সবাই পলাতক রয়েছেন।এদিকে মামলায় অন্য আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। রমনা জোনের সাবেক এসি মোহাম্মদ ইমরুলকে ৬ বছর, শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেনকে ৪ বছর, কনস্টেবল মো. সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে ৩ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। তাদের মধ্যে মোহাম্মদ ইমরুল পলাতক রয়েছেন।