• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে মাঘ ১৪৩২ দুপুর ০১:১৮:১৫ (11-Feb-2026)
  • - ৩৩° সে:

হাসপাতালে অভিষেক শর্মা, কী হয়েছে ভারতীয় ওপেনারের

১১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৯:৩২

হাসপাতালে অভিষেক শর্মা, কী হয়েছে ভারতীয় ওপেনারের

ক্রীড়া ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে ম্যাচের আগে বড় দুশ্চিন্তায় ভারত শিবির। দলের তরুণ ওপেনার অভিষেক শর্মা পেটের সংক্রমণে আক্রান্ত হয়ে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে বৃহস্পতিবারের ম্যাচে তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

Ad

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগের ম্যাচের আগেই অসুস্থ ছিলেন অভিষেক।

Ad
Ad

ম্যাচ খেলার পর তার শারীরিক অবস্থার আরো অবনতি ঘটে। জ্বরের কারণে তাকে স্যালাইন দেওয়া হয় এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। এ কারণে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দলের অনুশীলন সেশনেও উপস্থিত থাকতে পারেননি তিনি।

সহকারী কোচ রায়ান টেন ডুশাটে মঙ্গলবার সংবাদ সম্মেলনে বলেন, ‘অভিষেক এখনও পেটের সমস্যায় ভুগছে।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে অভিষেক গোল্ডেন ডাক পান এবং ভারতের বোলিং ইনিংসে মাঠে নামেননি। তার বদলে পুরো ইনিংসে ফিল্ডিং করেন সঞ্জু স্যামসন। ম্যাচ শেষে করমর্দনেও দেখা যায়নি তাকে।

এদিকে দলের সঙ্গে যোগ দিয়েছেন অলরাউন্ডার ওযাশিংটন সুন্দর। কোচিং স্টাফ জানিয়েছেন, তিনি নামিবিয়া ম্যাচের আগে অনুশীলনে অংশ নেবেন। এছাড়া পেসার জাসপ্রিত বুমরাহ ১০ দিনের বিরতির পর বোলিং শুরু করেছেন এবং আগের চেয়ে ভালো অনুভব করছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কিশোরগঞ্জে বেড়েছে ৩য় লিঙ্গের ভোটার
কিশোরগঞ্জে বেড়েছে ৩য় লিঙ্গের ভোটার
১১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:১৭:০৮









বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন
বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন
১১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৩১:০৮


Follow Us