বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের মতো নির্বাচনী আমেজে ভাসছে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনটি। তবে এবারের নির্বাচনে আলাদাভাবে নজর কাড়ছে তৃতীয় লিঙ্গের বা হিজড়া ভোটারদের অংশগ্রহণ। নিজেদের অধিকার আদায়ে সচেতন এই ভোটাররা এখন আর কেবল দর্শক নন, বরং ব্যালটের মাধ্যমে ভাগ্য নির্ধারণে সক্রিয় ভূমিকা রাখতে প্রস্তুত।

কিশোরগঞ্জের কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন ১৬৩। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩২ হাজার ৫১৬জন। যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৮ হাজার ৫৬৮ এবং নারী ভোটার ২ লাখ ৬৩ হাজার ৯৩৯ জন।


তবে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে, এবারের তালিকায় ৯ জন ভোটার নিজেদের পরিচয় দিয়েছেন ‘তৃতীয় লিঙ্গ’ হিসেবে যা জেলার অন্যান্য আসন থেকে এগিয়ে। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলাটিতে প্রথমবারের মতো ১৬ জন হিজড়া ভোটার নিজ পরিচয়ে ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলেন। এবার পুরো জেলায় মোট হিজড়া ভোটার বেড়ে দাড়িয়েছে ২৮ জনে। কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে জেলার সর্বোচ্চ মোট ৯ জন হিজড়া ভোটার রয়েছে।
কিশোরগঞ্জ-২ আসনের এই ৯ জন ভোটার তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের মাধ্যমে সমাজের মূলধারায় নিজেদের অবস্থান সুসংহত করার স্বপ্ন দেখছেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে এই সামান্য সংখ্যক ভোটারও প্রার্থীদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীরা সাধারণ ভোটারদের পাশাপাশি এই প্রান্তিক জনগোষ্ঠীর মন জয়ের চেষ্টা করছেন।
সব মিলিয়ে পরিবর্তনের প্রত্যাশা আর অধিকার আদায়ের লড়াইয়ে কিশোরগঞ্জ-২ আসনের এই ৯ জন হিজড়া ভোটার এখন স্থানীয় রাজনীতির এক অনন্য অংশ।
জানা যায়, কিশোরগঞ্জ-১ এ ৩ জন, কিশোরগঞ্জ-২ এ ৯ জন, কিশোরগঞ্জ-৩ এ ৩ জন, কিশোরগঞ্জ-৪ এ ৪ জন, কিশোরগঞ্জ-৫ এ ৬ জন, কিশোরগঞ্জ-৬ এ ৩ জন সর্বমোট ২৮ জন হিজড়া ভোটার রয়েছে পুরো জেলায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available