• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৫০:০৭ (11-Feb-2026)
  • - ৩৩° সে:

দুই হাজারের বেশি বন্দির সাজা মউকুফ করলেন খামেনি

১১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৩৯:১৭

দুই হাজারের বেশি বন্দির সাজা মউকুফ করলেন খামেনি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনি দেশটির বিচার বিভাগের প্রধানের আবেদনের পর দুই হাজারের বেশি বন্দির সাজা মওকুফ, হ্রাস ও রূপান্তরের অনুমোদন দিয়েছেন।

Ad

মঙ্গলবার (স্থানীয় সময়) বিচার বিভাগের প্রধান গোলামহোসেন মোহসেনি-এজেইয়ের প্রস্তাব অনুমোদন করেন আয়াতুল্লাহ খামেনি।

Ad
Ad

এর আওতায় সাধারণ ও বিপ্লবী আদালত, সশস্ত্র বাহিনীর বিচার বিভাগীয় সংস্থা এবং বিভিন্ন সরকারি কারাগারে দণ্ডপ্রাপ্ত মোট ২ হাজার ১০৮ জন আসামি দণ্ড মওকুফ বা সাজা কমানোর সুযোগ পাচ্ছেন।

বিচার বিভাগের প্রধান শাবান মাসের ধর্মীয় দিবসসমূহ (শাবানিয়াহ উৎসব) এবং ইসলামি বিপ্লব বিজয়ের ৪৭তম বার্ষিকী উপলক্ষে সর্বোচ্চ নেতার কাছে এ সংক্রান্ত আবেদন জানান। আবেদনে আইন অনুযায়ী যোগ্য বন্দিদের প্রতি দয়া প্রদর্শনের অনুরোধ করা হয়।

ইরানে ধর্মীয় ও জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোতে এ ধরনের সাধারণ ক্ষমা বা সাজা হ্রাসের উদ্যোগ নেওয়া একটি প্রচলিত রীতি। এসব উপলক্ষে বিচার বিভাগের প্রধান সর্বোচ্চ নেতার কাছে প্রস্তাব পাঠান এবং তার অনুমোদনের পর তা কার্যকর হয়।

দেশটির কর্তৃপক্ষের মতে, এ উদ্যোগ মানবিক বিবেচনার পাশাপাশি সমাজে পুনর্বাসনের সুযোগ তৈরি এবং বিচার ব্যবস্থায় সহনশীলতার বার্তা দেওয়ার অংশ।

সূত্র: প্রেস টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বেলালউদ্দিনের আটক নিয়ে যা বলছে জামায়াত
বেলালউদ্দিনের আটক নিয়ে যা বলছে জামায়াত
১১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৪৭:৩১


কিশোরগঞ্জে বেড়েছে ৩য় লিঙ্গের ভোটার
কিশোরগঞ্জে বেড়েছে ৩য় লিঙ্গের ভোটার
১১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:১৭:০৮









Follow Us