অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রীর আসন্ন বিদেশ সফরকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নেতিবাচক ও উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
২০ জুন শনিবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত ‘বাংলাদেশ আইসিটি শিল্প ২০৩০: প্রতিবন্ধকতা, সুযোগ ও কৌশলগত সংস্কার’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, একটি শক্তিশালী পররাষ্ট্রনীতি গড়ার লক্ষ্যেই প্রধানমন্ত্রীর এই বিদেশ সফর। তবে এ সফরকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে উসকানিমূলক পরিস্থিতি তৈরির ইঙ্গিত দেখা যাচ্ছে বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, সরকার এমন কোনো পদক্ষেপ নেবে না যাতে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হয়। জাতীয় স্বার্থ রক্ষাকে অগ্রাধিকার দিয়ে নানা চ্যালেঞ্জ ও চক্রান্ত মোকাবিলা করেই সরকারকে এগিয়ে যেতে হবে।
সেমিনারে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের উন্নয়ন, ২০৩০ সালের লক্ষ্য এবং কৌশলগত সংস্কার নিয়ে বিশেষজ্ঞ ও প্রকৌশলীরা আলোচনা করেন। অংশগ্রহণকারীরা খাতটির সম্ভাবনা ও প্রতিবন্ধকতা নিয়েও মতামত তুলে ধরেন।
এ সময় দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রুহুল কবির রিজভী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available