• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৩:০২ (01-Feb-2026)
  • - ৩৩° সে:

জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকের ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ

১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২৩:৫৮

জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকের ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ

ডেস্ক রিপোর্ট: জামায়াতে ইসলামীর আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ষড়যন্ত্রমূলকভাবে হ্যাক করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি দাবি করেন, যারা এই ঘটনার পরপরই তাৎক্ষণিক কর্মসূচি ঘোষণা করেছে, তারাই এ হ্যাকিংয়ের সঙ্গে জড়িত।

Ad

১ ফেব্রুয়ারি রোববার জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকের ঘটনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

Ad
Ad

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। হ্যাকাররা সেখান থেকে কিছু আপত্তিকর পোস্ট দিয়েছে, যা আমাদের চিন্তা, আদর্শ ও নীতির সম্পূর্ণ বাইরে। এই ঘটনার পেছনে একটি গভীর ও সুপরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে।’

তিনি আরও বলেন, ‘যারা এই চক্রান্তে জড়িত, তারা দীর্ঘদিন ধরেই এর প্রস্তুতি নিচ্ছিল। আমাদের গভীর আশঙ্কা, একটি বিশেষ গোষ্ঠী এই ষড়যন্ত্রের সঙ্গে সরাসরি যুক্ত। জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এই অপচেষ্টা চালানো হয়েছে।’

সংবাদ সম্মেলনে তিনি জানান, ‘এই ঘটনায় ইতোমধ্যে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। তারা চরম বাড়াবাড়ি করেছে। আমরা বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করব।’

তিনি অভিযোগ করে বলেন, ‘এই ঘটনার পর যারা তাৎক্ষণিকভাবে কর্মসূচি দিয়েছে, তারাই মূলত এই হ্যাকিংয়ের সঙ্গে জড়িত। এটি তাদেরই সাজানো চক্রান্ত।’

ঘটনার সময়সূচি তুলে ধরে এহসানুল মাহবুব জুবায়ের জানান, ‘গত ৩১ জানুয়ারি শনিবার বিকেল ৪টা ৩৭ মিনিটে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড হয়। পরে সেখানে একাধিক আপত্তিকর পোস্ট দেওয়া হয়। তবে বিকেল ৫টা ২২ মিনিটে অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা সম্ভব হয়।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ভূমিকম্পে কেঁপে উঠল দেশ
ভূমিকম্পে কেঁপে উঠল দেশ
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৯:১৪


বড় মেয়ের বিয়ে দিলেন জনপ্রিয় জুটি নাঈম-শাবনাজ
বড় মেয়ের বিয়ে দিলেন জনপ্রিয় জুটি নাঈম-শাবনাজ
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৪:৫৩

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৮:৫৫


অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয়
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয়
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৪:১৫

ভিসা নিয়ে এবার বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র
ভিসা নিয়ে এবার বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫৯:৩৩




Follow Us