নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীতে রেলওয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ছাদের ওপর থাকা এক যুবকের মৃত্যু হয়েছে।
১৯ মার্চ বৃহস্পতিবার দুপুরে কালুখালী উপজেলার কালিকাপুর রেলব্রিজে এ ঘটনা ঘটে।


রাজবাড়ী রেলওয়ে পুলিশ জানায়, পোড়াদহ থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ঘাটগামী লোকাল (শাটল) ট্রেনটি কালিকাপুর রেলব্রিজের কাছে পৌঁছালে ট্রেনের ছাদে থাকা যুবক ব্রিজে ধাক্কা খেয়ে ট্রেনের ওপর পড়ে যান। পরে ট্রেনটি কালুখালী রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছালে রেলওয়ে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়।

কালুখালী জংশনের সহকারী স্টেশন মাস্টার রতন সেন জানান, ‘স্টেশনে প্রবেশ করার পর ছাদের ওপর একটি মরদেহ দেখতে পাওয়া যায়। পরে সেটি উদ্ধার করে স্টেশনে রাখা হয় এবং বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানায় জানানো হয়েছে।’
রাজবাড়ী রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) লিটন জানান, নিহত যুবকের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে এবং মরদেহের পরিচয় শনাক্তকরণের জন্য প্রক্রিয়া শুরু করেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available