বিনোদন ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ আয়োজন নিয়ে হাজির হচ্ছে এশিয়ান টেলিভিশন। এবারের ঈদে চ্যানেলটি সম্প্রচার করবে ভিন্নধর্মী এক চলচ্চিত্র উৎসব ‘৭ নায়িকার শাকিব খান’।
এই বিশেষ আয়োজনে ঈদের টানা ৭ দিন প্রচার করা হবে ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা শাকিব খান অভিনীত ৭টি ভিন্ন সিনেমা। প্রতিটি সিনেমায় তার বিপরীতে থাকবেন ভিন্ন ভিন্ন নায়িকা, যা দর্শকদের জন্য তৈরি করবে বৈচিত্র্যময় বিনোদনের অভিজ্ঞতা।


এশিয়ান টেলিভিশন কর্তৃপক্ষ জানিয়েছেন, ঈদের ছুটিতে পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করার মতো আয়োজন হিসেবেই এই বিশেষ অনুষ্ঠানমালা সাজানো হয়েছে। প্রতিটি চলচ্চিত্র নির্বাচন করা হয়েছে দর্শকপ্রিয়তা ও তারকাদের জনপ্রিয়তার কথা বিবেচনা করে।

চ্যানেলটির পক্ষ থেকে আরও জানানো হয়, ‘৭ নায়িকার শাকিব খান’ আয়োজনের মাধ্যমে দর্শকরা একদিকে যেমন প্রিয় নায়কের ভিন্নধর্মী চরিত্রগুলো উপভোগ করতে পারবেন, অন্যদিকে দেশের জনপ্রিয় নায়িকাদের সঙ্গে তার রসায়নের বৈচিত্র্যও দেখতে পাবেন।
ঈদের দিন থেকে শুরু হয়ে টানা ৭ দিন প্রতিদিন দুপুর ২টা ৩০ মিনিটে সিনেমাগুলো সম্প্রচার করা হবে। ৭ দিনের এই তালিকায় রয়েছে, ঈদের দিন নায়িকা বুবলীর সঙ্গে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ঈদের দ্বিতীয় দিন নায়িকা পূজা চেরীর সঙ্গে ‘গলুই’, তৃতীয় দিন অপু বিশ্বাসের সঙ্গে ‘নাম্বার ওয়ান শাকিব খান’, চতুর্থ দিন বিদ্যা সিনহা মিম অভিনীত ‘আমার প্রাণের প্রিয়া’, পঞ্চম দিন শাবনূরের ‘বলবো কথা বাসর ঘরে’, ষষ্ঠ দিনে বিন্দু অভিনীত ‘এইতো প্রেম’ এবং সপ্তম দিনে নুসরাত ফারিয়া অভিনীত ‘শাহেনশাহ’।

এছাড়া ঈদের সাত দিনে প্রতিদিন সকাল ১০টায় প্রচারিত হবে আরও ৭টি সিনেমা। প্রথম দিনে ‘কোটি টাকার কাবিন’, দ্বিতীয় দিন ‘হৃদয়ের কথা’, তৃতীয় দিন ‘পুড়ে যায় মন’, চতুর্থ দিন ‘অনেক সাধের ময়না’, পঞ্চম দিন ‘ধূমকেতু’, ষষ্ঠ দিন ‘হাঙ্গর নদী গ্রেনেড’ এবং সপ্তম দিনে ‘চাচ্চু’।
ঈদ আনন্দের মধ্যেও মহান স্বাধীনতা দিবসকে স্মরণ রেখে ঈদের ষষ্ঠ দিনের সূচিতে রাখা হয়েছে দুটি মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘হাঙ্গর নদী গ্রেনেড’ ও ‘এইতো প্রেম’।
ঈদকে কেন্দ্র করে এমন ব্যতিক্রমী আয়োজন দর্শকদের মাঝে নতুন মাত্রা যোগ করবে বলে আশা সংশ্লিষ্টদের।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available